Tuesday, June 16, 2026

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

Date:

Share post:

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক (journalists)। আনন্দ আরকে (Anand RK)  এবং সুপর্ণা শর্মা (Suparna Sharma)।

পুরস্কারটি আনন্দ ও সুপর্ণা ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে জিতেছেন। তাঁরা ভ্যাঙ্কুবারের ব্লুমবার্গ নিউজের ন্যাটালি ওবিকো পিয়ারসনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারটি জিতেছেন। পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট অনুসারে, ব্লুমবার্গের জন্য নির্মিত পুরস্কার বিজয়ী কাজটির নাম ‘ট্র্যাপড’ (trAPPed)। এতে ভারতের লখনউয়ের একজন নিউরোলজিস্টের প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। যাঁকে তাঁর ফোনের মাধ্যমে ডিজিটাল গ্রেফতার করে রাখা হয়েছিল। নজরদারি এবং ডিজিটাল কেলেঙ্কারির (digital fraud) ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা হয়েছে এই কাজে। এই প্রতিবেদনে দেখান হয়েছে কিভাবে দক্ষিণ এশিয়া জুড়ে সাইবার প্রতারকরা (cyber fraud) নিজেদের জাল বিস্তার করেছে।

মুম্বইয়ের আনন্দ আরকে (Ananda RK) একজন ভিজ্যুয়াল শিল্পী, যিনি তাঁর স্বতন্ত্র গ্রাফিক গল্প বলার শৈলীর জন্য পরিচিত। সুপর্ণা শর্মা (Suparna Sharma) একজন প্রবীণ ভারতীয় সাংবাদিক, যিনি তিন দশক ধরে অপরাধ, দুর্নীতি এবং সামাজিক বিষয় নিয়ে কাজ করছেন।

আরও পড়ুন : দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

বিখ্যাত সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামাঙ্কিত এই সম্মান ১৯৩৭ সালে প্রথম কোনও ভারতীয়ের হাতে উঠেছিল। তিনি ছিলেন, গোবিন্দ বিহারী লাল। এরপর ২০০০ সালে ‘ইন্টারপ্রেটার অফ ম্যালাডিজ’ বইয়ের জন্য এই পুরস্কার পান ঝুম্পা লাহিড়ী। ২০১১ সালে ‘দ্য এম্পেরর অফ অল ম্যালাডিজ’ বইয়ের জন্য পুরস্কৃত হন সিদ্ধার্থ মুখোপাধ্যায়। সর্বশেষ চিত্র সাংবাদিকতার জন্য ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন দানিশ সিদ্দিকী। মরণোত্তর পুলিৎজার দেওয়া হয়েছিল তাঁকে।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...