Tuesday, June 16, 2026

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

Date:

Share post:

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং টেস্টে উপস্থিত না হওয়ায় ভিনেশের(Vinesh Phogat )বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ওয়াডা। গত বছরের ডিসেম্বরে টেস্টের সময় উপস্থিত হননি। কেন উপস্থিত হননি সেটাও জানাতে পারেননি। ফলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে  International Testing Agency (ITA)।

গত বছরের ১৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে ভিনেশের উপস্থিত থাকার কথা ছিল তাঁর ডোপ পরীক্ষার জন্য। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টার মধ্যে ডোপিং কন্ট্রোল অফিসার তাঁকে খুঁজে পাননি। নিয়ম অনুসারে ক্রীড়াবিদকে ৬০ মিনিটের মধ্যে যখন-তখন পরীক্ষার জন্য ডাকা হতে পারে। সেখানে উপস্থিত না থাকলে ঘরে নেওয়া যে সেই ক্রীড়াবিদ অবস্থান জানাতে পারেননি। ভিনেশের ক্ষেত্রে একই নিয়ম ধরা হয়েছে।

যদিও ভিনেশ জানিয়েছেন, ঔ সময় হরিয়ানা বিধানসভার অধিবেশন ছিল একইসঙ্গে তিনি সদ্য মা হয়েছে সন্তানের দেখভালের জন্য যেতে পারেনি বেঙ্গালুরুতে।যদিও তাঁর এই বক্তব্যে সন্তুষ্ট নয় বলেই জানিয়েছে  International Testing Agency (ITA)।

১৮ মাস পর ম্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনেশ ফোগাট। কিন্তু এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় নামার আগে শাস্তির মুখে পড়তে পারেন। ২০২৩ সালের আন্দোলনের সময় অলিম্পিক পদকজয়ী সহ একাধিক কুস্তিগির রাস্তায় নামেন। সেই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়। আপাতত মামলার শুনানি চলছে।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...