Wednesday, June 17, 2026

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের (St Xavier’s School) কাছে বোমাবাজির ঘটনা ঘটেছে, ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বাড়ির ঠিক কাছেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতরা প্রত্যেকেই পদ্মদলের সমর্থক বলে জানা গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মী-সমর্থকরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তখনই মোটরবাইকে করে এসে একদল দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। আহত ৫ জনকে দ্রুত আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ভর্তি করা হয়। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে খড়দহ থানার পুলিশ এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করেছে। বোমাবাজির নেপথ্যে কারা, তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...