Wednesday, June 17, 2026

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই খুন হয়েছেন ২ বিজেপি কর্মী। এই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামে পুলিশ লাইন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। ঘটনায় একটি গাড়ি ও একটি বাইক আটক করে পুলিশ। তবে ঘটনায় রাজনৈতিক রঙ লাগিয়ে তৃণমূলের দিকে আঙুল তোলে বিজেপির নেতা কর্মীরা। পাল্টা ঘটনায় আদালতের নজরদারিতে (court monitored) সিবিআই তদন্ত (CBI enquiry) দাবি তোলে তৃণমূল কংগ্রেস।

বুধবার রাতে যে দুষ্কৃতী তাণ্ডবে মৃত্যু হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের, তা নিন্দা করা হয় তৃণমূলের তরফে। জানানো হয়, রাতে মধ্যমগ্রামে (Madhyamgram) চন্দ্রনাথ রথের নৃশংস খুনের ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। সেই সঙ্গে আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও গত তিনদিনে ভোট পরবর্তী হিংসায় বিজেপির দুষ্কৃতীদের হাতে যে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তারও নিন্দা করা হচ্ছে।

আরও পড়ুন : জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

তবে এই ঘটনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূলের দাবি, এই ঘটনায় সবথেকে শক্তিশালী সম্ভাব্য পদক্ষেপ দাবি করছি। আদালতের নজরদারিতে (court monitored) সিবিআই তদন্ত (CBI enquiry) হোক, যাতে ঘটনায় যুক্তরা চিহ্নিত হোক ও দ্রুত ঘটনার বিচার হোক। গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক হত্যার কোনও জায়গা নেই এবং আততায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...