Tuesday, June 16, 2026

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

Date:

Share post:

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড অভিনেতা শক্তি কাপুর (Shakti Kapoor) নাকি প্রয়াত হয়েছেন। দ্রুত চারিদিকে এ খবর ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ভরে যায় শোকবার্তায়। তবু অনেকের মনের সন্দেহ দানা বাঁধে। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে হাজির হন অভিনেতা নিজেই। জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। স্বস্তি ফেরে অনুরাগীদের।

বলিউড হোক বা টলিউড মাঝেমধ্যেই প্রবীণ অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক অসুস্থতা কিংবা মৃত্যুর গুজব সমাজমাধ্যমে ভাইরাল হয়। সম্প্রতি বাংলার কিংবদন্তি বর্ষীয়ান সাবিত্রী চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায় ৮৯ বছরের অভিনেত্রী সুস্থ আছেন শুধু নয়, তিনি শ্যুটিং নিয়ে ব্যস্ত। অভিনেতা ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন একাধিকবার তাঁর মৃত্যুর গুজব রটে। যার ফলে অভিনেতার শেষকৃত্য সম্পর্কিত কোনও আপডেট সেই মুহূর্তে মিডিয়াকে দেয়নি, দেওল পরিবার। আর এবার শক্তি কাপুর (Shakti Kapoor)। ৭৩ বছর বয়সী অভিনেতা ইনস্টা হ্যান্ডেলে ভিডিও রেকর্ড করে জানান, “সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো। আমি সুস্থ আছি, আনন্দে আছি। দয়া করে এই খবর উপেক্ষা করুন।” পাশাপাশি এই ধরনের মিথ্যে রটানোর জন্য সাইবার ক্রাইমে (Cyber Crime Department) অভিযোগ করার কথাও জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...