Thursday, June 18, 2026

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

Date:

Share post:

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ। সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার পরীক্ষা দিয়েছে মোট ৯৫৯৭৫৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৪২৩১০৩ ও ছাত্রী ৫৩০৬৫০। অর্থাৎ ২৫.৪১ শতাংশ বেশি ছাত্রী। ২৬৮২টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা।

নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জীবন হোক সার্থক এবং সফল।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam Result) উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোকময় হোক তোমাদের ভবিষ্যৎ।”

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...