Friday, June 19, 2026

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

Date:

Share post:

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং হরিয়ানার সেনাছাউনিতে হামলার ছক ছিল গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর।  তা ভেস্তে দিল দিল্লি পুলিশ। দিল্লির বিভিন্ন এলাকা থেকে ‘পাক-সমর্থিত’ গোষ্ঠী শাহজাদ ভট্টি মডিউল-এর ৯ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্রও।

হরিয়ানার হিসার এলাকার একটি সেনা ছাউনির ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে ধৃত জঙ্গিদের কাছ থেকে। উত্তরপ্রদেশের একাধিক থানাও ছিল টার্গেট লিস্টে। তবে এই জঙ্গিদের উদ্দেশ্য সফল হতে দেয়নি পুলিশ (Delhi Police)। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় হামলার পরিকল্পনা ছিল জানার চেষ্টা চলছে। গ্যাংয়ের আর কেউ পলাতক কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...