Friday, June 19, 2026

বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য! নতুন অধিনায়ক কে?

Date:

Share post:

ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)! খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav )পরিবর্তে শ্রেয়সকেই অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সর্ব ভারতীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি আইপিএল শেষ হওয়ার পর জাতীয় নির্বাচকেরা যখন পরবর্তী দল গঠনের সময়ই টি২০ দলের অধিনায়ক বদল করবেন। ভারত এর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর পর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। একদিনের এবং টেস্টে নেতার দায়িত্বে থাকবেন শুভমান গিলই।

টি২০ বিশ্বকাপ জয়ের পরও কেন অধিনায়ক বদল করা হচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, সূর্যর ফর্ম একেবারেই ভালো নয়, যা নিয়ে চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না সূর্য। দু’চার ম্যাচ নয়, গত প্রায় ১ বছর ধরেই রান করতেই পারছেন না ভারতের টি২০ অধিনায়ক। টি-২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমনকী আইপিএলেও তাঁর ব্যাট কথা বলেনি।

সূর্যর নেতৃত্ব নিয়ে বোর্ড অখুশি নয়। যাবতীয় সমস্যা তাঁর ব্যাটিং নিয়ে। ফলে শ্রেয়সকে ( Shreyas Iyer)নতুন নেতা বেছে নিতে পারেন নির্বাচকরা।

এদিকে টিম ইন্ডিয়া নতুন স্পিন বোলিং কোচ নিতে পারে। দৌড়ে এগিয়ে সাইরাজ বাহুতুলে। বর্তমানে সাইরাজ বহুতুলে পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন। জানা গিয়েছে, সাইরাজের তাঁর কাজ দেখে যথেষ্ট খুশি গৌতম গম্ভীর। এর আগে রাজস্থান রয়্যালস এবং বাংলা দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...