আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

Date:

Share post:

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার টাকা আগেই বেড়েছিল, এবার শোনা যাচ্ছে গৃহস্থালীতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও বাড়তে চলেছে (domestic LPG cylinder price hike) ।সূত্রের খবর, আগামী ১৫ মে-র আগে দাম বাড়বে পেট্রোল-ডিজেলের (petrol -diesel price)!

বিশ্বজুড়ে তেল সংকট কাটতেই চাইছে না। অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। এর আগে দফায় দফায় অটোর গ্যাস এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও গৃহস্থালীতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাবে না বলেই মনে করছিলেন সাধারণ মানুষ। কিন্তু বাংলায় বিজেপি সরকার গঠন হতে না হতেই এবার ১৪.৫ কেজির রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পেট্রোল-ডিজেলের মহার্ঘ হওয়ার আশঙ্কা সত্যি করে, চার থেকে পাঁচ টাকা প্রতি লিটারের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে মোদি সরকার।

 

spot_img

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...