Saturday, May 9, 2026

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

Date:

Share post:

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত হয়েছেন সিনে সংস্কৃতি জগতের তারকারাও। শনিবার হুডখোলা গাড়িতে করে ব্রিগেডের মঞ্চে পৌঁছে যান। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহকর্মী ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারকে (Makhanlal Sarkar) সম্বর্ধনা জানান তিনি। মঞ্চে রয়েছেন মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি, চিরাগ পাসওয়ানরা। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং শর্বরী মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা, যাঁরা এবারে ভোটে জিতেছেন তাঁরা তো রয়েছেন পাশাপাশি বিজেপি সমর্থক অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুও উপস্থিত হয়েছেন বলে খবর মিলেছে। তদারকিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

বাংলা সংস্কৃতির ছোঁয়া তুলে ধরতে গোটা ব্রিগেড চত্বর জুড়ে কোথাও মদনমোহন মন্দিরের আদলে তৈরি কাঠামো কোথাও আবার ফুটিয়ে তোলা হয়েছে জল্পেশ মন্দির, মহাকাল মন্দির, পলাশীর গেট। পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পকেও তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক ব্রিগেডের মঞ্চে ব্যাকড্রপে রাখা হয়েছে কালীঘাট মন্দির ও দুর্গোৎসবের ঝলক। মুখ্যমন্ত্রী সফল গ্রহণ অনুষ্ঠানে পদ্ম সম্মানপ্রাপ্ত বাংলার বিশিষ্ট শিল্পীদের বিশেষ সম্মান দিয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য বিজেপি। সেই তালিকায় রয়েছেন মমতা শঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। আমন্ত্রণ জানানো হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদেরও।

 

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...