Friday, June 19, 2026

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

Date:

Share post:

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency) নোটিশ পাঠিয়েছে ভারতীয় ক্রিকেটারকে। একই কারণে ‘ফার্স্ট মিসড টেস্ট নোটিশ’ গেছে ভারতীয় মহিলা দলের ওপেনার শেফালি বর্মার (Shefali Verma) কাছেও।

জানা গিয়েছে, যশস্বী ও শেফালি দু’জনেই নাডার ‘রেজিস্টার্ড টেস্টিং পুল’ (RTP)-এর অন্তর্ভুক্ত। এই তালিকায় থাকা অ্যাথলিটদের প্রতি ৯০ দিন অন্তর নিজেদের অবস্থান, উপস্থিতি এবং সময় সম্পর্কে তথ্য জানাতে হয়। কিন্তু নির্ধারিত সময়ে ডোপ টেস্টের জন্য এই দুই ক্রিকেটার উপস্থিত না হওয়ায় তাঁদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই দুই ক্রিকেটার এর ক্ষেত্রে এটা প্রথম নোটিশ হওয়ায় নির্বাসন বা সাময়িক সাসপেনশন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কেন তাঁরা হাজির ছিলেন না তার যথাযথ ব্যাখ্যা দিতে হবে যশস্বী – শেফালি দুজনকেই।

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...