Friday, June 19, 2026

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

Date:

Share post:

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (সত্যতা যাচাই করা হয়নি) প্রকাশ্যে এসেছে , যেখানে দেখা গিয়েছে গাড়িতে বসে এক অনুরাগের সঙ্গে কথা বলছেন হিটম্যান (Hitman Rohit Sharma)। চিরাচরিত ভঙ্গিমায় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন তিনি। এমন সময় এক অনুরাগী নিজস্বী তোলার অনুরোধ করেন রোহিতকে। ক্রিকেটার সম্মতি দিতেই আচমকা তাঁর হাতে থাকা আড়াই কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক! গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার।

ঘটনাটি সম্ভবত মুম্বইয়ে (Mumbai) ঘটেছে। ভিডিও দেখে এটা স্পষ্ট যে সেলফি তোলার কথা বলে রোহিতের গাড়ির একদম কাছাকাছি চলে আসেন অভিযুক্ত। প্রাক্তন ভারত অধিনায়ক অনুরাগীর আবদার মেনে ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকাতে ওই যুবক তাঁর হাতে থাকা আড়াই কোটি টাকার রোলেক্স জিরাফ (Rolex Giraffe) ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত। তিনি গাড়িতে থাকার জন্য খুব একটা বিপত্তি হয়নি। এরপরই ওই যুবককে লক্ষ্য করে কিছু একটা বলতেও শোনা যায় মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনারকে। তিনি যে যথেষ্ট বিরক্ত হয়েছেন তা হাবেভাবেই বোঝা যাচ্ছিল।

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...