Friday, June 19, 2026

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

Date:

Share post:

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, কালীঘাটের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানমঞ্চ থেকে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মানুষের উপরে আমাদের কর্মীদের উপরে লাগামহীন, বল্গাহীন সন্ত্রাস চলছে।“ তাঁর ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনেও গোলমাল করা হয়েছে বলে অভিযোগ দলনেত্রীর।

মমতার (Mamata Banerjee) কথায়, “আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মানুষের উপরে আমাদের কর্মীদের উপরে লাগামহীন,  বল্গাহীন সন্ত্রাস চলছে। এমনকী আমার বাড়িতে একজন মেয়ে থাকে তপশিলি মেয়ে। তার বাড়িতে তার ৯২ বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়েছে। ড্রিঙ্ক করে ড্রাঙ্ক অবস্থাতেও এসব করছে এবং পুলিশ পুরোপুরি নীরব। মনে রাখবেন আমি কিন্তু ২০১১-এ জেতার পরে কারও উপর কোনও অত্যাচার করতে দিইনি। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবু। আমার নিজের বুলেটপ্রুফ কারটা তাঁর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। জেট প্লাস সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত থেকে আমাদের সব সিকিউরিটি তুলে নিয়েছে। এমনকী গত পরশুদিন আমি অবাক হয়ে গিয়েছি যে হঠাৎ করে আমার ফোনে কোন ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেট  উইথড্রো করে নিয়েছে। আমি কারও দয়া, ক্ষমা ভিক্ষা নিতে চাই না। উইথড্রো করার এক ঘণ্টা আগে অন্তত আমাকে জানাতে পারত। কারণ লড়াইটা আমরা জিতেছি কিন্তু আমাদের হারানো হয়েছে। সত্যি ঠিক আগামী দিন প্রমাণ হবে।“

শুধু তাঁর বাড়ি নয়, অভিষেকের বাড়ির সামনেও গোলমাল করা হয়েছে বলে অভিযোগ দলনেত্রীর। তিনি বলেন, “অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারা ক্ষণ চলছে। এমনকী ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা-টাক্কা মারছে। বলছে, দরজা খোলো, মেয়েকে বার করে দাও।” অভিষেকের সন্তানদের গৃহশিক্ষককেও বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা।
আরও খবরবিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানমঞ্চ থেকে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বিজেপি-কে পর পর নিশানা করেন তৃণমূল সভানেত্রী। তাঁর অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে ‘দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ’ তিনটি জায়গায়- কালীঘাট মোড়, মুক্তদল এবং দমকলের বিপরীতে অনুমতি চেয়েছিল। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। এমনকী কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ মমতার। বলেন, “সব ডেকরেটরকে মানা করে দিয়েছে। যাতে কেউ কোনও চৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন, সব আমরা নিজেরা করেছি। সকালে ২টো চৌকি কেনা হয়েছে। মাইকের বক্সও আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নিয়েছি।” ‌

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...