Site Logo

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

EBBS Desk·
অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন করে দুই দলের সমর্থনে টিভিকে-র (TVK) পক্ষে ১২১ নির্বাচিত সদস্যের সমর্থন হল থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) পক্ষে। ফলে শুক্রবারের পরে ফের একবার শনিবার রাজ্যপাল আর ভি আরলেকারের (R V Arlekar) দ্বারস্থ থালাপতি।

Sponsored

Sranchi In Article

কংগ্রেস ও দুই বাম দলের পরে ভিসিকে (VCK) ও মুসলিম লীগও (Muslim League) টিভিকে-কে সমর্থন করে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনে সহযোগিতা করবে বলে শুক্রবার টিভিকে সূত্রে জানানো হয়েছিল। সেই প্রত্যাশা নিয়ে শুক্রবার লোকভবনে (Lokbhavan) সরকার গঠনের দাবি জানিয়ে হাজির হয়েছিলেন সি জোসেফ বিজয় (C Joseph Vijay) ওরফে থালাপতি বিজয়। কিন্তু রাতের মধ্যেই পালাবদল। লোকভবন সূত্রে জানানো হয় বামেদের চার নির্বাচিত সদস্যের চিঠি পৌঁছালেও ভিসিকে ও মুসলিম লীগের তরফে কোনও সদস্যের সমর্থনের চিঠি শুক্রবার রাত পর্যন্ত পৌঁছায়নি।

শনিবার সকাল থেকেই টিভিকে-র সঙ্গে আলোচনা চলতে থাকে ভিসিকে নেতৃত্বের। মধ্যস্থতায় ছিল বামেরাও। সেই মতো বিকাল ৪টে নাগাদ ভিসিকে (VCK) নেতৃত্ব ঘোষণা করে তাঁদের দুই নির্বাচিত সদস্য নিঃশর্ত সমর্থন জানাচ্ছে টিভিকে-কে (TVK)। তাঁরা তাঁদের চিঠি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেন। আবার মুসলিম লীগও শনিবারই সুযোগ বুঝে টিভিকে-কে সমর্থনের কথা জানায়। তাঁরাও তাঁদের ২ সদস্যের সমর্থনের কথা জানান। ফলে ১১৭ সদস্যের পরে আরও ৪ সদস্যের সমর্থন যুক্ত হয়ে ১২১ সদস্যের সমর্থন রয়েছে জোসেফ বিজয়ের পক্ষে। সেই মতো শনিবার ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চান বিজয়।

আরও পড়ুন : রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

এই পরিস্থিতিতে তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্যে যে বিজেপি-বিরোধী জোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। প্রতিশ্রুতি মতো তিনি কোনওভাবেই নতুন সরকার গঠনে বাধা হয়ে দাঁড়াননি শুধু নয়। তিনি স্পষ্ট জানান, জোটের দলগুলি যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সম্মান করাই আমাদের কর্তব্য। তামিলনাড়ুর বর্তমান অচলাবস্থা কাটাতে আমাদের জোটের দলগুলি যে সিদ্ধান্ত নিয়েছে তাকেও স্বাগত। বিরোধী আসনে বসার জন্য আমরা প্রস্তুত।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →