রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না প্রথমবার তামিলনাড়ুর রাজনীতির ময়দানে নামা থালাপতি বিজয়কে (Thalapathy Vijay)। পরপর তিনদিন রাজ্যপালের দরবারে সরকার গঠনের আর্জি নিয়ে হাজির হলেও শনিবারও সরকার গঠনের অনুমতি টিভিকে প্রধান বিজয়কে দেননি কেন্দ্রের বিজেপি সরকারের বসিয়ে দেওয়া রাজ্যপাল আর ভি আরলেকার (R V Arlekar)। ইচ্ছাকৃতভাবেই রাজ্যপাল এমনটা করছেন, বিজয়ের পাশে দাঁড়িয়ে এবার দাবি করলেন সিপিআইএম (CPIM) সাধারণ সম্পাদক এম এ বেবি (M A Baby)।
Sponsored

ইতিমধ্যেই এক টিভিকে কর্মী এজিলারাসি পি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছেন। শুক্রবার সেই মামলায় তিনি দাবি করেন, রাজ্যপাল আরলেকর স্বচ্ছন্দে সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়কে সরকার গঠনের জন্য ডাকতে পারেন। তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কিনা তখন প্রমাণিত হবে। রাজ্যপালকে সেই নির্দেশ দেওয়ার দাবিতেই মামলা দায়ের হয়।
একই সুর তামিলনাড়ুর (Tamilnadu) বামপন্থী দলগুলিরও। থালাপতি বিজয় যখন বামেদের সমর্থনের দাবি নিয়ে গিয়েছিলেন সিপিআই ও সিপিআইএমের দরবারে, তখন যাতে কোনওভাবেই সময়ের সুযোগ নিয়ে বিজেপি কোনও ছলেবলে সরকার গঠনের দাবি জানিয়ে ফেলতে না পারে, তা নিয়ে সতর্ক করেছিলেন বাম নেতারা। তাই এই দুই বাম দলের চার বিধায়কের সমর্থনের চিঠি পৌঁছে যায় তামিলনাড়ু লোকভবনে। কিন্তু তাতেও ১১৮ ছুঁতে পারেনি সম্ভাব্য জোট। সেখানেই এম এ বেবির দাবি, সরকার গঠনের জন্য রাজ্যপালের সবথেকে বেশি আসন জয়ী দল বা জোটবদ্ধভাবে সবথেকে বেশি আসন জয়ী দলকে ডাকা উচিত। রাজ্যপাল বারবার জানতে চাইছেন তিনি সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবেন কি না। রাজ্যপালের প্রতি সম্মান বজায় রেখে বলছি, তাঁর এই প্রশ্ন করার এক্তিয়ার নেই। রাজ্যপালের তো সর্ববৃহৎ দলকে সরকার গঠনের জন্য ডাকা উচিত।
আদতে বামেরা আশঙ্কা প্রকাশ করে, ইতিমধ্যেই এআইএডিএমকে-কে (AIADMK) নিয়ে ডিএমকে সরকার গঠনের তোড়জোড় করছে। তা হলে কোনওভাবেই বিজেপি বিরোধী সরকার গঠন সম্ভব হবে না। পাশাপাশি রাজ্যপাল তামিলনাড়ুতে বিজয়কে শপথ নিতে না দিয়ে প্রশাসনিক অচলাবস্থা তৈরি করতে চাইছেন, এমনটাও আশঙ্কা বামেদের। কেন্দ্রের বিজেপির অঙ্গুলি হেলনে তামিলনাড়ুতে (Tamilnadu) এভাবে রাষ্ট্রপতি শাসন (President Rule) জারি করে এই রাজ্যকেও নিজেদের দখলে নিতে চাইছে বিজেপি, আশঙ্কা বিজয়ের সমর্থক জোটের।
আরও পড়ুন : ১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ
ভিসিকে (VCK) পার্টির দুই জয়ী সদস্য সমর্থন না করাতেই শুক্রবার থেকে জটিলতা তামিলনাড়ুর সরকার গঠনে। যেখানে একইদিনে ফলাফল বেরোনোর পরে পালাবদলের বাংলায় শনিবার নতুন সরকার গঠন হয়ে গেল, সেখানে একটিমাত্র আসনের জন্য ঝুলে রইল তামিলনাড়ুর ভাগ্য। যদিও ভিসিকে-র দাবি, শনিবার বিকালের মধ্যে তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দেবেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
