Tuesday, May 12, 2026

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

Date:

Share post:

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য পাঠ অনুষ্ঠান। শোনা যাচ্ছে পদ্ম শিবিরের রীতি মেনে আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকেও। সূত্রের খবর হিমন্তের শপথে যোগ দিতে মঙ্গলবার অসমে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়ায় পশুচিকিৎসা কলেজের মাঠে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

এদিন রাজভবনে আজ শপথ নেবেন প্রোটেম স্পিকার। সন্ধ্যায় মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়কে (Tapas Roy) এই পদে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। এরপর বুধ ও বৃহস্পতিবার তাপস বিধানসভায় রাজ‍্যের বিধায়কদের শপথ গ্রহণ করাবেন। আজ এই সংক্রান্ত খবরের দিকেও নজর থাকবে।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...