Wednesday, June 17, 2026

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist’s Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত শিল্পী ও তাঁদের পরিবারের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে ‘ফ্র্যাঙ্ক রস ফার্মেসি’র (Frank Ross Pharmacy) সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করল ফোরাম। আগামী বুধবার (১৩ মে) এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio, Tollygunge)। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে WBMPAF।

গত মার্চ মাসে শ্যুটিং করতে গিয়ে অভিনেতার রাহুলের মৃত্যুর পর থেকে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের চিন্তাভাবনা করতে দেখা গেছে ফোরামকে। সেখানে একদিকে যেমন কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার কথা, SOP তৈরি প্রসঙ্গ উঠে এসেছে, ঠিক তার পাশাপাশি শিল্পী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাজনিত কোনও সমস্যা যাতে না হয় তা নিয়েও আলোচনা হয়েছে। সোমবার আর্টিস্টস ফোরামের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, ইমামি গোষ্ঠীর অন্তর্গত ‘ফ্র্যাঙ্ক রস ফার্মেসি’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার ফলে ফোরাম পরিবারের সদস্যরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই ফার্মেসির বিভিন্ন পরিষেবা ও স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন। সহজলভ্য চিকিৎসা সহায়তা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পরিষেবার প্রয়োজনীয় সুবিধে তুলে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। আগামী ১৩ তারিখের সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের বিভিন্ন দিক ও সদস্যদের জন্য প্রস্তাবিত সুবিধার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরাম।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...