প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

Date:

Share post:

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দফতর (School Education Department, Government of West Bengal)। বুধবার থেকেই এই নির্দেশ কার্যকরী করার কথা বলা হয়েছে। তবে প্রার্থনার সময় রাজ্য সংগীত গাওয়া হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বর্তমান বিজেপি সরকার।

জানা গিয়েছে মঙ্গলবার সব সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ বার্তায় এই নির্দেশিকা দিয়েছে শিক্ষা দফতর। গত ২০২৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত হিসেবে ঘোষণা করার পর রবীন্দ্র সংগীত ‘বাংলার মাটি, বাংলার জল’ স্কুলে প্রার্থনার সময় গাওয়ার নির্দেশ দিয়েছিল তৎকালীন সরকার। সেই সংক্রান্ত নতুন কোনও নির্দেশিকা না আসায় আপাতত স্কুল পড়ুয়াদের প্রার্থনা সংগীতে জাতীয় সংগীত, রাষ্ট্রীয় গীতি এবং রাজ্য সংগীত – তিনটি গানই গাইতে হবে।

spot_img

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...