Wednesday, June 24, 2026

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

Date:

Share post:

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার (Partha Karmakar) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৬৪ জন, ছাত্র ৫৬ এবং ছাত্রী ৮ জন। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরীক্ষার্থী আদৃত পাল (Adrit Paul), প্রাপ্ত নম্বর ৪৯৬। মেধা তালিকার দ্বিতীয় স্থানে তিনজন এবং তৃতীয় স্থানে মোট পাঁচজন রয়েছেন।

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পরীক্ষার্থী জিষ্ণু কুণ্ডু ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঋতব্রত নাথ, (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), ঐতিহ্য পাঁচাল, (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। তৃতীয় স্থানে রয়েছে পাঁচ জনের নাম। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৪।দেবপ্রিয় মাঝি, (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ), তন্ময় মণ্ডল (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন), সৌম্য রায় (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), শুভায়ন মণ্ডল (সিউড়ি) এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র প্রীতম বল্লভ তৃতীয় স্থান অধিকার করেছেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...