Wednesday, June 24, 2026

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে সওয়াল করতেই আদালতে উপস্থিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে। সকাল সাড়ে দশটা নাগাদ এক নম্বর এজলাসে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। এর আগে ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করতে দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনে পরাজয়ের পর তিনি জানিয়েছিলেন এবার তিনি আদালতে প্র্যাকটিস করবেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্যকেও। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হওয়ার সম্ভাবনা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...