Wednesday, May 20, 2026

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক (Nishith Pramanik), বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়রা। মুখ্যমন্ত্রীকে দেখতে বিমানবন্দরে উপচে পরে ভিড়। ধৈর্য ধরে সকলের অভিবাদন গ্রহণ করেন শুভেন্দু। আশ্বাস দেন, এবার থেকে প্রতি মাসে তিনি উত্তরবঙ্গে আসবেন এবং এখানকার মানুষের সব স্বপ্ন পূরণ হবে।

আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক (Adninistrative meeting in Uttarkanya) থেকে শুরু করে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে তিনি যাবেন শিলিগুড়িতে বিজেপি পার্টি অফিসে। এরপর সরকারি প্রকল্প নিয়ে বৈঠক করবেন উত্তরকন্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে বিমানবন্দরের বাইরে ঢাকঢোল-শঙ্খ নিয়ে হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। সমর্থকদের উন্মাদনায় বিমানবন্দর থেকে বেরিয়ে গন্তব্যে যাওয়ার পথেও বারবার থমকে যায় শুভেন্দুর কনভয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘গত দেড় দশক ধরে উত্তরবঙ্গের মানুষের ভালবাসা পেয়েছি। আমরা তাঁদের কাছে ঋণী। এখানকার মানুষ যা স্বপ্ন দেখেছেন তা বিজেপি পূরণ করবে। উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উত্তরকন্যায় প্রতি সপ্তাহে অফিসে বসবেন। ৯টা থেকে ১১টা জনতার দরবারে মানুষের কথা শুনবেন তিনি। উত্তরবঙ্গ ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব পূরণ হবে। উত্তরবঙ্গের প্রতি মাসে আসব, তবে ঘুরতে আসব না, কাজ করতে আসব।

 

Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...