খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। যদিও এখনও পর্যন্ত পুলিশের তদন্ত অনুযায়ী, এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। অবশ্য শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছিল ত্বিষা মাদকাসক্ত। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে মেলেনি মাদকের হদিশ।
Sponsored

উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা ত্বিষা শর্মা(৩৩)। উচ্চশিক্ষিত এই তরুণী বিয়ের পাঁচ মাস আগেও 'মিস পুনে নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে ভোপালের আইনজীবী সমর্থ সিংকে বিয়ে করেন তিনি। শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারপতি। তার পাঁচ মাস পর, মঙ্গলবার রাতে পরিবার ত্বিষার মৃত্যুর খবর পায়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। কিন্তু তাঁর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলে। আরও পড়ুন: অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের
অন্যদিকে ত্বিষার শাশুড়ি গিরিবালার দাবি করেন, ত্বিষা নাকি মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন আগে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থাতেও ত্বিষা মাদক সেবন করতেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অন্য। ভোপালের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, ত্বিষার শরীরে কোনও ধরনের মাদক পাওয়া যায়নি। তাঁর কথায়, "ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট, ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা। গলায় ফাঁসের চিহ্নও সেই কথাই বলছে।" তবে ত্বিষার পরিবার ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয়। তাঁদের অভিযোগ, তদন্তে গাফিলতি রয়েছে। ত্বিষা আত্মহত্যার জন্য যে বেল্ট ব্যবহার করেছিলেন, তা নাকি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়নি। নিয়ম অনুযায়ী, আত্মহত্যায় ব্যবহৃত বস্তু ফরেনসিক বিশেষজ্ঞদের হাতে দেওয়া উচিত ছিল, যাতে গলার দাগের সঙ্গে মিলিয়ে দেখা যায়। কিন্তু সেই বেল্ট ময়নাতদন্তে কেন পাঠান হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। ফের ময়নাতদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ত্বিষার মা-বাবা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
