Thursday, May 21, 2026

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

Date:

Share post:

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা ‘অভি-সানি’। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সায়নী ঘোষ (Sayani Ghosh)। ব্যাস এইটুকু খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় গল্পের গরু গাছে উঠতে শুরু করে। তৃণমূলের দুই সাংসদের নাম এবং সম্পত্তি ঘিরে শুরু হয় মিথ্যাচার। এরপর চক্ষু কর্ণের বিবাদভঞ্জন করতে সরাসরি ওই ঠিকানায় উপস্থিত পুরসভার আধিকারিকরা। সেখানে গিয়ে যা দেখলেন তা যেন নিজেরাও বিশ্বাস করতে পারছিলেন না।

কথায় আছে , ‘যা রটে তার কিছুটা বটে’। কিন্তু দমদমের অভি-সানি নেমপ্লেট লেখা ঠিকানায় পৌঁছে পুর আধিকারিকরা বুঝতে পারলেন নাম বিভ্রাটের জেরে কত বড় কাণ্ড ঘটেছে। আসলে সংশ্লিষ্ট ঠিকানায় যে দুজন থাকেন তাঁদের নাম দেখামাত্রই রাজ্যের শাসকদলের সমর্থক থেকে মিডিয়ার একটা বড় অংশ এবং সোশ্যাল মিডিয়ার অতিসক্রিয় কিছু ব্যক্তিবর্গ তৃণমূল কংগ্রেসের দুই সাংসদকে কালিমালিপ্ত করার চেষ্টা শুরু করে দেন। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্য। বুধবার দুপুরে দমদমের ফ্ল্যাটে পৌঁছতেই সরকারি আধিকারিকরা জানতে পারেন ওই বাড়িতে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তি। তিনি বেসরকারি সংস্থায় কর্মরত এবং রাজনীতির সঙ্গে তাঁর দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই। তাঁর স্ত্রী সায়নী ঘোষ পেশায় স্কুল শিক্ষিকা। দুই সন্তান ও মা-কে নিয়ে ফ্ল্যাটে থাকেন অভিষেক। বাড়ির মালিক বলেন, “আগেও ওঁরা এসেছিলেন। আমি সবরকম সহযোগিতা করেছি। এবারও করলাম। ২০২২ থেকে আমি এখানে থাকি। এই ঘটনায় আমি খুব আপসেট।” অভিষেকের চোখে মুখে বিরক্তির চাপ স্পষ্ট। রাজনৈতিক দুই ব্যক্তিত্বের সঙ্গে নাম পদবীর মিল থাকার কারণে যে এভাবে খবরের শিরোনামে চলে আসতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।

রাজ্যে পালাবদল হতেই বিজেপি টার্গেট করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। শাসকদলের নেতা-মন্ত্রীদের কথায় তা বেশ স্পষ্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং অভিষেকের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূল সাংসদদের বাড়িতে একাধিকবার পুরসভার নোটিশ গেছে। এই চর্চার মাঝেই জড়িয়েছে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নামও। তিনি অবশ্য সোশ্যাল মিডিয়ায় এর উত্তরও দিয়েছেন। দমদমের অভি-সানি নেমপ্লেট যুক্ত ফ্ল্যাটের সঙ্গে যে তৃণমূলের দুই সাংসদের কোনও সম্পর্ক নেই সেটা আপাতত পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে সবার সামনে।

 

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...