Wednesday, June 10, 2026

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

Date:

Share post:

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi), এবার সেই তথ্যে অসংগতির অভিযোগ উঠেছে। পাশাপাশি বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পত্তি নিয়েও অভিযোগের কারণে গ্রেফতারির আশঙ্কা করছেন সংগীতশিল্পী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। রাজারহাট-গোপালপুর কেন্দ্রের উত্তপ্ত রাজনৈতিক সমীকরণের মাঝে এবার আদালতের দ্বারস্থ অদিতি। হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন করার অভিযোগে তিনি গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করে আগেভাগে রক্ষাকবচ পেতে হাইকোর্টে আগাম জামিনের মামলা করেছেন তিনি ও তাঁর কাউন্সিলর স্বামী।

একদিন আগেই তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। যদিও পরে জানা যায় পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। সেই ঘটনার একদিন যেতে না যেতেই এবার আদালতের দ্বারস্থ অদিতি – দেবরাজ। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tiwari) অভিযোগ, অদিতি নাকি মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। সংগীতশিল্পী ও দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। এমনকি চলতি বছরের ২৫ মার্চ তিনি একটা জমি বিক্রি করেছিলেন, সেই জমির বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ বিজেপি বিধায়কের। জানা গিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত অদিতিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...