Wednesday, June 10, 2026

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ খোলেনি নতুন সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নতুন বিজেপি সরকারের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হলেও, বকেয়া ডিএ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জট কাটাতে আগামী ৩০ মে নবান্নে ডিএ আন্দোলনকারী সমস্ত যৌথ মঞ্চ ও কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, নতুন জমানার শুরুতেই সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে এবং আইনি জটিলতা এড়াতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ।

ডিএ আন্দোলনের মূল চালিকাশক্তি ‘সংগ্রামী যৌথ মঞ্চের’ পক্ষ থেকে নবান্ন অভিযানের এই ইতিবাচক বার্তাটি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, আগামী ৩০ মে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও পড়ুন: কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, “নতুন সরকারের কাছে সপ্তম পে কমিশন গঠনের দাবি আমাদের প্রথম থেকেই ছিল। তবে আমাদের প্রধান দাবি, পে কমিশন যেন দ্রুত কার্যকর করা হয়, বিগত সরকারের মতো বছরের পর বছর যেন ফাইল আটকে রাখা না হয়। আমাদের প্রত্যাশা ছিল, অন্তত অন্তর্বর্তীকালীন ৪ শতাংশ ডিএ ঘোষণা করে সরকার সদিচ্ছা দেখাত। তা সত্ত্বেও আমরা এই সরকারকে এখনই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, আমরা শুভেন্দু অধিকারীর সরকারকে কিছুটা সময় দিতে চাই।” ৩০ মে-র বৈঠকের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের ডিএ জট কাটে কি না, এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...