গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

Date:

Share post:

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আগামী ২৬ মে (মঙ্গলবার) শুনানির সম্ভাবনা।

ভোট পরবর্তী হিংসার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ৪ মে নির্বাচনের ফলপ্রকাশের পর যখন দেখা যায় রাজ্য জুড়ে তৃণমূলের ভরাডুবি হয়েছে তখন আচমকাই একটি ভিডিও ভাইরাল হয়। এখানে দেখা যায় প্রকাশ্যে হুমকি দিয়ে দিলীপ বলছেন, “গত পনেরো বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। গত ১৪ মে দিলীপের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ ও র‍্যাফ। দেখা যায় বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন বিধায়ক। বাড়ির ভিতরে সুইমিং পুল থেকে সুসজ্জিত বাগান, দামি গাড়ি থেকে চোখ ধাঁধানো অন্দরসজ্জা দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। একজন বিধায়কের এত বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ওই তল্লাশি অভিযানের সময় থেকেই জানা যায় দিলীপ বেপাত্তা। ইতিমধ্যে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকরা বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডল-সহ (Arghya Mondal) পাঁচজনকে বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন। এরপরই নিজের গ্রেফতারির আশঙ্কা করছেন দিলীপ মণ্ডল। তাই শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) এজলাসে তাঁর আইনজীবী রক্ষাকবচের আবেদন করেন। আগামী ২৬ তারিখ বিচারপতি কী রায় দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...