Site Logo

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

EBBS Desk·
এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল সরকার মৃতদের নাম পরিচয় প্রকাশ করেছে। মৃতদের নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে।

Sponsored

Sranchi In Article

বুধবার এভারেস্টে সফল আরোহণ করেছিলেন সন্দীপ। বৃহস্পতিবার নেমে আসার সময়ে অসুস্থ হয়ে পড়েন। রাতের দিকে শেরপারা উদ্ধার অভিযান নামেন। এভারেস্টের 'ব্যালকনি' এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সন্দীপকে। তাঁকে নামিয়ে আনা হয় সাউথ কোলে। সেখানে তাঁর প্রাণ বাঁচানোর ক্রমাগত চেষ্টা করেছিলেন শেরপারা। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আরও পড়ুন: নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

অন্যদিকে, অরুণ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টা নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অবতরণের সময়ে হিলারি স্টেপের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েন। গাইডরা তাঁকে নামিয়ে আনার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। নেপাল প্রশাসন সূত্রে খবর, চলতি মরশুমে এখনও পর্যন্ত পাঁচ জন এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর আগে তিনজন নেপালি পর্বতারোহীও প্রাণ হারিয়েছিলেন বলে খবর। আর ভারতীয় দুই পর্বতারোহী মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →