ইস্টবেঙ্গল(East Bengal) ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই জল্পনায় জল ঢালা হল।সেই সঙ্গে ২২ বছর পর দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন হয়েই চির প্রতিপক্ষ ক্লাবকে খোঁচা দিতে ছাড়লেন না লাল হলুদের শীর্ষ কর্তা।
শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল(East Bengal) ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব রূপক সাহা, শীর্ষ কর্তা দেবব্রত সরকার। শুরুতেই ইমামি প্রসঙ্গে উঠলে দেবব্রত বলেন, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি ইমামি চলে যাচ্ছে। আমাদের কাছে এই তথ্য নেই। যদি জানতে পারি জানাব।

কোচ অস্কার আগামী মরশুমে থাকা নিয়ে তিনি বলেন, অস্কারকে আমরা রাখতে চাই। তিনি এখন গোয়াতে তিনি ফিরলে আবার ম্যানেজমেন্টের সঙ্গে বসবে আলোচনা হবে।।আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা ক্লাবের পাশে আছি।আমরা এই দল ধরে রাখতে চাই। আরও ভালো করতে চাই। কোথায় উন্নতি চাই সেটা কোচ বলতে পারবেন।।

প্রতিপক্ষ ক্লাবকে খোঁচা দিতে ছাড়েননি দেবব্রত। তিনি বলেন, মোহনবাগান সচিব ও সভাপতি বলুক আমরা চারটে আইএসএল পেয়েছি। বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে গেলে তার ছাতার তলায় মাথা গুজলে ছাতা নিজের হয়ে যায় না। আমরা সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে অফার পেয়েছিলাম। আমরা উৎবাস্তু হয়ে লড়াই করে ক্লাব করেছি।আবার ক্লাব ভাঙতে চাই না। ট্রফি ক্লাবে থাকবে বাক্স বন্দি হয়ে কোথাও যাবে না।

–

–

–

–
–
