Sunday, June 14, 2026

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

Date:

Share post:

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬ সালেও তার এতটুকু ব্যতিক্রম হল না। ৫২ বছর বয়সেও কীভাবে বিদেশের বুকে দাঁড়িয়েও গ্ল্যামারের লাইমলাইট নিজের দখলে রাখতে হয় তা অনায়াসে বুঝিয়ে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। প্রথমে রাজকীয় ব্লু গাউন তারপর সমাপনী অনুষ্ঠানে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য।

প্রায় দু’সপ্তাহ ধরে চলা কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) শেষ হল ২৩ মে। শেষ দিনে পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ জুড়ে ৫২ বছর বয়সী ‘কান ক্যুইন’! উৎসবের শেষ দিনে ঐশ্বর্য বেছে নিয়েছিলেন সাদা রঙের সূক্ষ্ম কারুকাজ করা প্যান্টস্যুটের সঙ্গে কাঁধে জড়ানো পালকের বো। ব্লেজারের ল্যাপেলে ছিল ঝকঝকে অলঙ্করণের কাজ, ট্রাউজারে লেস ডিটেলিং। ভিতরে পরা অ্যাসিমেট্রিক কাটের সাদা টপটির নীচের অংশে লেসের নরম ফ্লো বুঝিয়ে দেয় ক্লাসিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক ফ্যাশন কে মেলাতে বোধহয় শুধুমাত্র ঐশ্বর্যই পারেন। অসামান্য পোশাকের সঙ্গে ভারসাম্য রেখে করা হয়েছিল মেকআপ। নজর কাড়ল অভিনেত্রীর সিগনেচার বোর্ড লিপ কালারও। এই নিয়ে ২৪ বার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন ঐশ্বর্য। সমাজ মাধ্যমের পাতা জুড়ে শুধুই নায়িকার এই ‘সোয়ান লুক’-এর চর্চা।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...