Sunday, June 14, 2026

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar’s son Arjun Tendulkar)। গ্রুপ পর্বে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) শেষ ম্যাচে দলের জার্সি পরে প্রথমবারের মত এবারে মাঠে নামলেন তিনি। ব্যাট করার খুব বেশি সময় না পেলেও ৫ বলে ৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে পরে বল হাতে নিজের দায়িত্ব ভালভাবে সামলেছেন তিনি। চার ওভারে ৩৬ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন তিনি।

ছেলের এই পারফরম্যান্সে খুশি সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। সমাজ মাধ্যমে (Social Media) ছেলের উদ্দেশ্যে তিনি লিখেছেন, কঠিন সময়েও ধৈর্য ধরে নিজের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য তিনি গর্বিত। তাঁর কথায়, ক্রিকেট শুধু প্রতিভার নয় বরং মানসিক দৃঢ়তারও পরীক্ষা। আর সেই পরীক্ষায় অর্জুন নিজেকে প্রমাণ করেছে। পাশাপাশি ছেলেকে সবসময় মাতির কাছাকাছি থেকে খেলাটাকে ভালবাসার পরামর্শও দিয়েছেন তিনি।

তবে সচিনের এই বার্তার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে গোটা মরশুমে সুযোগ না পাওয়ার কথাই হয়ত ঘুরিয়ে বলতে চেয়েছেন তিনি। কারণ লখনউয়ের একাধিক বোলার ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও অর্জুনকে প্রথম একাদশে দেখা যায়নি। শেষ পর্যন্ত নিয়মরক্ষার ম্যাচেই সুযোগ আসে তাঁর সামনে। আইপিএলের নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ৩০ লক্ষ টাকায় অর্জুনকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...