Sunday, June 14, 2026

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

Date:

Share post:

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে বাধ্য। শনিবার আচমকাই ইরানের একটি মানচিত্রের ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সেখানে দেখা যাচ্ছে, গোটা ইরানের উপর রয়েছে আমেরিকার পতাকার রঙ। ছবিটির ক্যাপশনে লেখা ‘ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট?’ এরপরই আমেরিকার তেহেরান আক্রমণ নিয়ে আশঙ্কা বাড়ছে কূটনৈতিক মহলে।

খাতায়-কলমে যুদ্ধবিরতি থাকলেও আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এতটুকু কমেনি। হরমুজ নিয়ে কোনও সদর্থক দিশা উন্মোচিত হয়নি সারা বিশ্বের কাছে। বিশ্বজুড়ে দাম বাড়ছে অপরিশোধিত তেলের। সূত্রের খবর খুব তাড়াতাড়ি তেহরানে সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। ওয়াশিংটন সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে।

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...