Tuesday, June 16, 2026

মরণোত্তর পদ্মবিভূষণ কিংবদন্তী ধর্মেন্দ্রকে, রাষ্ট্রপতির হাত থেকে চোখের জলে সম্মান নিলেন হেমা

Date:

Share post:

গতবছর কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছিল এবং মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রকে। এবার দিল্লিতে তাঁর হয়ে সেই সম্মান নিলেন তাঁর স্ত্রী হেমা মালিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই সম্মান প্রাপকদের হাতে তুলে দিলেন। এই মর্মে হেমা জানিয়েছেন, তিনি একাই দিল্লি গিয়েছেন। এষা প্রথম থেকেই সাথে যেতে চাইলেও পরে বিশেষ কারণে যেতে পারেননি। তিনি আরও জানান, পুরো পরিবার আসতে চেয়েছিল। কিন্তু কাজ পড়ে যাওয়ায় কেউ যেতে পারেনি। তবে এই মুহূর্তটা গোটা পরিবারের কাছে গর্বের ও আনন্দের নিঃসন্দেহে। প্রসঙ্গত, ধর্মেন্দ্র ছিলেন একজন কিংবদন্তী চলচ্চিত্র ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি এমন একজন অভিনেতা ছিলেন, যার অভিনীত প্রতিটি চরিত্র গভীরতা এনেছিল দর্শককূলে। তাঁর অভিনীত বিভিন্ন চরিত্র মানুষের মন ছুঁয়ে গিয়েছে। শুধু কর্মক্ষেত্রে নয়, ধর্মেন্দ্রর সরলতা এবং আন্তরিকতা তাঁকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছেন। এদিনের অনুষ্ঠানে অভিনেতা আর. মাধবন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সতীশ শাহ, মুরলী মোহন এবং রাজেন্দ্র প্রসাদকেও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। তবে মাধবন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এদিন পীযূষ পান্ডের স্ত্রী নীতা পান্ডে তাঁর পক্ষে পদ্মভূষণ গ্রহণ করতে এসেছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুটি পদ্মবিভূষণ, ছয়টি পদ্মভূষণ এবং ৫৮টি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। বাকি পুরস্কারগুলো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিতরণ করা হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন – নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...