Monday, June 15, 2026

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

Date:

Share post:

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে ব্যাঙ্ক অব বরোদার জুনিয়র কাস্টোডিয়ান হরসিদ্ধ কাদিয়ার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তি ১৩ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কারেন্সি চেস্ট থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেন। ওই চুরি করা টাকা দিয়ে তিনি একাধিক সম্পত্তি কেনেন, এমনকি বিনিয়োগ করেন ক্রিপ্টোকারেন্সিতে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী পুরনো লোহার বাক্সগুলি ফেলার জন্য দুইজন শ্রমিক নিয়ে আসেন। কিন্তু তাদের মাধ্যমেই ৮.৭ কোটি টাকা সরিয়ে ফেলেন। সন্দেহ এড়াতে গত ২০ এপ্রিল পর্যন্ত তিনি নিয়মিত ব্যাঙ্কে ডিউটি করেছেন। তিনি ভেবেছিলেন সিসিটিভিতে ফুটেজ থাকলেও ৯০ দিন পর সেটা ডিলিট হয়ে যাবে। তাই তিনি নিয়মিত ডিউটিতে আসছিলেন। পরিকল্পনা করেন ৯০ দিন পার হলেই তিনিও ‘সিক লিভ’ নিয়ে চলে যাবেন। কিন্তু চুরি ধরা পড়ে যায় রিজার্ভ ব্যাঙ্কের তরফে রুটিন ভেরিফিকেশন করার সময়।

নতুন ইন-চার্জ দায়িত্ব নিতেই লক্ষ্য করেন কোটি কোটি টাকা উধাও। এই নিরিখে ১৫ মে এফআইআর দায়ের করা হয় এবং পুলিশ তদন্তে নেমে ফুটেজ দেখে কাদিয়ারকে গ্রেফতার করে। তাঁর গাড়ি থেকে নগদ ২.২ কোটি টাকা উদ্ধার হয়। যদিও এরপর জেরায় ওই ব্যক্তি স্বীকার করে নেন যে তিনিই টাকা চুরি করেছিলেন। ওই টাকা দিয়ে তিনি একটি বাড়ি, একটি বাণিজ্যিক গাড়ি ছাড়াও আহমেদাবাদে একটি দোকান কিনেছেন।

এখানেই শেষ নয়, এক মহিলা সহকর্মীকে তিনি ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন আরেকটি বাড়ি কেনার জন্য। তাঁকে এটা ছাড়াও ৫ লক্ষ টাকা নগদ দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চুরি করা টাকার একটা অংশ স্টক মার্কেট ও ক্রিপ্টোকারেন্সিতেও বিনিয়োগ করেছেন।

Related articles

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...