Tuesday, June 16, 2026

রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের 

Date:

Share post:

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলেও স্পষ্ট করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করার সময় নীলম মীনাকে সম্পূর্ণ স্বাধীন ভাবেই কাজ করতে হবে। সেই কারণে তিনি রাজ্য সরকারের অন্য কোনও অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব বা পদে থাকতে পারবেন না। কমিশনের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রশাসনিক মহলের দাবি, নবান্নের তরফে নিয়ম অনুযায়ী তিন জন অভিজ্ঞ আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। কমিশন সেই প্যানেল খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত নীলম মীনার নামেই অনুমোদন দেয়। উল্লেখ্য, সম্প্রতি মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব পদে যোগ দেওয়ার পর থেকেই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও রাজ্যের মুখ্যসচিব একই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করতে পারেন না। প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই দ্রুত নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, খুব শীঘ্রই নীলম মীনা তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী দিনে রাজ্যের বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন – CRPF-এর সামনেই মহিলাকে সপাটে চড় নিউটাউন থানার পুলিশ আধিকারিকের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...