দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

Date:

Share post:

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে করছেন পথ চলতি মানুষ। তবে বুধবার থেকেই রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department)। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ দিনভর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বুধবার থেকে কালবৈশাখীর পূর্বাভাস। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে। কিন্তু তাতে গরম কমবে কি? উত্তর হল না। আর তার প্রমাণও মিলেছে হাতেনাতে। এদিন সকালে এক দফা কেঁপে বৃষ্টি হল মহানগরীতে। তারপরই গরম যেন আরও বেড়ে গেছে। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গে আবার উল্টো ছবি। সেখানে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ কমবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

spot_img

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...