Friday, June 19, 2026

ভোটের পর শুধুই স্মৃতি! ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ আর অন্নপূর্ণা যোজনার ফর্মের ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

নির্বাচনের আগে ভোট পেতে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলি করে অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু ক্ষমতায় এসেই সেই যোজনার টাকা পেতে ১২ পাতার ফর্ম হাতে ধরিয়ে দিয়েছে। ভোটের আগের সেই কার্ডের ছবি ও বুধবার প্রকাশিত অন্নপূর্ণা যোজনার ফর্মের ছবি পাশাপাশি পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও খবর: ফের রাজনৈতিক ময়দানে অভিষেক, শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন সাংসদ

নির্বাচনী প্রচারে বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিশ্রুতি দেন, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে  তাঁরা অন্নপূর্ণা যোজনা চালু করবেন। সেখানে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলার। ক্ষমতা দখলের পরেও বিজেপির নেতা-মন্ত্রীরা আশ্বাস দেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু বাস্তবে কী দেখা গেল? বুধবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adikari) যে ১২ পাতার ফর্ম প্রকাশ করে করেন, তাতে দেখা যায়, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদেরও এই ফর্ম ফিল আপ করতে হবে। এই নিয়ে শুক্রবার, নিজের স্যোশাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) লেখেন, “ভোটের সময় প্রতিশ্রুতি। ভোটের পর শুধুই স্মৃতি।“

কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যাঁদের নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে, তাঁরা এই যোজনার টাকা পাবেন না। শুধু তাই নয়, কারা পাবেন না তাঁরও লম্বা তালিকায় ধরিয়েছে রাজ্য সরকার (State Government)। সঙ্গে জটিল তথ্য চাওয়া ১২ পাতার ফর্ম। সব মিলিয়ে চক্ষু চড়কগাছ উপভোক্তাদের। আর তাই নিয়েই তীব্র কটাক্ষ করেছেন অভিষেক।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...