Monday, June 15, 2026

জ্বালানি সংকট চরমে! আগামী দু’মাস দিনে ২৫০ বিমান বাতিল এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধ অব্যাহত। জ্বালানি সংকট চরমে। বিশ্বের সব দেশেই এর প্রভাব পড়েছে। এর জেরে আগামী জুন মাস থেকে ডোমেস্টিক ফ্লাইট(Domestic Flight) কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অন্যতম দুটি বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo) এবং এয়ার ইন্ডিয়া (Air India)। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত দিনে কমপক্ষে ২৫০ দেশীয় বিমান বাতিল হবে।

আগামী দু’মাসে এয়ার ইন্ডিয়া দেশের মধ্যে প্রায় ২২ শতাংশ উড়ান কমিয়ে দিচ্ছে। এই বিমান সংস্থা দিনে প্রায় ৫০০ ডোমেস্টিক ফ্লাইট চালায়। সেই হিসেবে বর্তমানে দিনে প্রায় ১১০ টি করে উড়ান কম চলবে। অন্যদিকে, ইন্ডিগো প্রতিদিন ২২০০ উড়ান চালায়। এই সংস্থারও উড়ানের সংখ্যা প্রায় ৭ শতাংশ কমিয়েছে। অর্থাৎ, বাতিল হওয়া উড়ানের সংখ্যা সব মিলিয়ে ২৫০।

উড়ান সংস্থাগুলির সূত্রের দাবি, কলকাতায় প্রতি কিলোমিটার এটিএফের দাম ৭৫-৮০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৪৫০ টাকা। একসঙ্গে ভ্যাট। তাই যে রুটে বিমান চালিয়ে তেমন লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, সেই রুটগুলিতে উড়ান আপাতত বাতিল। তবে ভোগান্তির মুখে যাত্রীরা।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...