রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

Date:

Share post:

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।প্রত্যক্ষদর্শীদের দাবি, ধসে পড়া বাড়ির কিছু অংশ পাশের একটি কাঠামোর উপর গিয়ে পড়ে যেখানে মেডিক্যাল শিক্ষার্থীদের একটি খাবারঘর ছিল। ফলে একাধিক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। সকালেও চলছে উদ্ধারকাজ।

স্থানীয়রা বলছেন, বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল কিন্তু প্রশাসনের তরফে কিছুই করা হয়নি। যদি তারা এদিকে নজর দিত তাহলে এই দুর্ঘটনা ঘটত না। আহতদের একাধিকের অবস্থা যথেষ্ট আশঙ্কজনক। বহুতল ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেহরৌলি থানার পুলিশ (Mehrauli Police) ঘটনাস্থলে পৌঁছে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ (Delhi Police) যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

spot_img

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...