জুন মাসের প্রথম দিন থেকেই চড়া গরম দক্ষিণবঙ্গে। গত সপ্তাহে দফায় দফায় ঝড়- বৃষ্টির জেরে সামান্য নিম্নমুখী হয়েছিল পারদ, কিন্তু স্বস্তি যে বেশিদিন টিকবে না তার আভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ফলে জ্যৈষ্ঠের মধ্যগগনে ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়ছে। এখনই হাঁসফাঁস দশা থেকে রেহাই নেই।

হাওয়া অফিস (Weather Department) বলছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গড়ে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। গোটা সপ্তাহ জুড়ে গরমের দাপট বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সম্পূর্ণ বিপরীত ছবি। বিশেষ করে পাহাড়ি এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যেই দুর্যোগের ‘হলুদ সর্তকতা’ দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–
