ত্বিষা মৃত্যু মামলায় নয়া মোড়! CBI-এর হাতে ৩৪ মিনিটের ভিডিও

ত্বিষা শর্মা (Twisha Sharma death Case) মৃত্যু মামলায় নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) হাতে এক গুরুত্বপূর্ণ ভিডিও! ত্বিষার মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ি সিল করার সময় কিছু অংশ ধরা পড়েছে এই ভিডিওতে। ৩৪ মিনিটের এই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী সংস্থা সিবিআই। এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছেন তাঁরা। সূত্রের খবর, ত্বিষার মৃত্যুর পর ঘর খোলা থেকে শুরু করে সিল করে দেওয়া পর্যন্ত কী কী হয়েছিল সেই দৃশ্য ধরা পড়েছিল ক্যামেরায়। ঠিক কোন কোন তথ্য হাতে এসেছে তা প্রকাশ করেননি তদন্তকারীরা। এছাড়াও, ঘটনাস্থল সিল করার সময়েও স্থানীয় পুলিশ বেশ কয়েকটি ভিডিও রেকর্ডিং করে। সেই ফুটেজও খতিয়ে দেখছে সিবিআই। আরও পড়ুন: ২ বছর কাজ না পাওয়ার অভিযোগ হেয়ার ড্রেসারের, খারিজ পরিচালক পারমিতার
Sponsored

অন্যদিকে, ১৩ মে অর্থাৎ ত্বিষা যেদিন মারা যান তাঁর পরের দিন ১৩ মে স্থানীয় পুলিশ শ্বশুরবাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছিল। মোট আটটি ক্যামেরার রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে। তবে সেই ফুটেজ ঘিরে নতুন প্রশ্নও উঠতে শুরু করেছে। অভিযোগ, বাস্তব সময়ের তুলনায় ক্যামেরার সময় প্রায় ২ দিন ২ ঘণ্টা এগিয়ে ছিল। যদিও ত্বিষার শাশুড়ি অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং দাবি করেছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সময়ের গরমিল হয়েছে।
Sponsored

ইমধ্যেই ত্বিষার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেফতার করেছে সিবিআই। জেরার সময় সমর্থ দাবি করেছেন, ছাদে ত্বিষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি ছুটে গিয়ে স্ত্রীর দেহ উপরের দিকে তুলে ধরেন। যাতে ফাঁস আলগা হয়ে যায়। এরপর মা-ছেলে মিলে ফাঁস খুলে ত্বিষাকে নীচে নামান। এই বয়ানের সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি এবং উদ্ধার হওয়া ফুটেজের তথ্য মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago





