Tuesday, June 2, 2026

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

সল্টলেকে বিজেপির দফতরে ‘জনতার দরবার’ কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বাংলায় বিজেপি সরকার গঠনের পর এই প্রথম হুগলি জেলায় যাবেন শুভেন্দু। তারকনাথের মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গিয়েছে মন্দিরে পুজো দেওয়ার পর বিধায়ক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে এদিন একটি বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই কর্মসূচির পর সেখান থেকেই সোজা চলে যাবেন কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport)। বিশেষ বিমানে পৌঁছে যাবেন রাজধানীতে। সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার রাতেই কলকাতা ফিরবেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কৌতুহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের চূড়ান্ত রূপরেখা তৈরি করতেই শুভেন্দুর এই আকস্মিক রাজধানী সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে, যদিও তার মূল আলোচ্য বিষয় কী, তা এখনও জানা যায়নি।

 

Related articles

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...