Wednesday, June 3, 2026

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার সকালে প্রায় জনা ৩৫-৩৮ তৃণমূল বিধায়ক একে একে গাড়ি নিয়ে ঢোকেন বিধানসভায়। ঢোকার মুখে তাঁরা জানিয়ে দেন, তাঁরা ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি বিধানসভার স্পিকারকে জমা দিচ্ছেন। অর্থাৎ তাঁরা তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে আসছেন। কিন্তু তাঁদের রাজনৈতিক পরিচয় কী হবে, সেটি পরিস্কার হয়নি।

বিধায়করা বিধানসভায় ঢুকে নৌশাদ আলি কক্ষে বৈঠক করেন। সেখানে জানানো হয় দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। উপ-দলনেতা হিসাবে সন্দীপন সাহা (Sandipan Saha), শিউলি সাহা (Siuli Saha) ও জাভেদ খানের নাম স্থির করা হয়েছে। দেখার বিষয় বেসুরোদের কোনও রাজনৈতিক পরিচয়ে স্বীকৃতি দেন।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ধর্মতলার সভা থেকে অভিযোগ করেন, মহারাষ্ট্রে যেভাবে শিবসেনাকে ভাঙা হয়েছিল, সেভাবে তৃণমূলকে ভাঙার চেষ্টা চলছে। বুধবার সেই ঘটনাই ঘটল। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হাত থেকে দলের নাম ও প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল। বাংলায় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে! সবটাই সময়ের অপেক্ষা।

 

Related articles

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...