রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

Date:

Share post:

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে তিন নম্বর ব্রিজে গার্ডার লাগানোর জন্য আগামী শনি ও রবিবার ব্যাহত হবে রেল পরিষেবা। পাশাপাশি শিয়ালদহ শাখার একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে।

নিত্যযাত্রীদের রেল ভোগান্তি নতুন কিছু নয়। নির্ধারিত সময় থেকে দেরি করে ট্রেনের গন্তব্যে পৌঁছনো, উইকেন্ড মানেই রেলের কাজের দোহাই দিয়ে ট্রেন বাতিল, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যাওয়ার পরও অ্যানাউন্সমেন্ট না হওয়ার মতো ঘটনা ঘটছে প্রতিদিন। এছাড়া দুর্ঘটনা কিংবা রেল সফরে পর্যাপ্ত পরিষেবা না পাওয়া তো রয়েইছে। একদিকে পূর্ব রেলের পরিষেবা নিয়ে জমছে অভিযোগের পাহাড়, অন্যদিকে প্রায় প্রতি সপ্তাহেই রেলের কাজের জন্য ট্রেন বাতিলের ঘোষণা হয়েই চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ জুন অর্থাৎ শনিবার শিয়ালদহ-বিষ্ণুপুর শাখার আপ ও ডাউন সাবার্বান রাত ১০টা ১৫ মিনিট থেকে ৭ জুন, রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এছাড়া মেন লাইনেও এক ঘণ্টার ট্র্যাফিক ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

 

spot_img

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...