Wednesday, June 10, 2026

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

Date:

Share post:

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব (Sushmita Deb)। শুধু তাই নয়, জানা গিয়েছে দলীয় সব পদও নাকি ছেড়েছেন অসমের তৃণমূল নেত্রী। এরপরই ডবল ইঞ্জিন রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) সঙ্গে দেখা করেন সুস্মিতা। তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি, বাড়ছে জল্পনা।

যত সময় গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফাটল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজধানীতে বিজেপি বিরোধী ব্লকের সঙ্গে মিটিং করছেন, ঠিক তখনই রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা। পদত্যাগ পত্র পেশ করার পরই অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সন্তোষ মোহন দেবের কন্যার সাক্ষাতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। মনে করা হচ্ছে আগামী দিনের বিজেপির প্রার্থী হিসেবেই রাজ্যসভায় যেতে চাইছেন সুস্মিতা। রাজধানীর অন্দরের খবর, আগামী দুই সপ্তাহের মধ্যে আরও দুই তৃণমূল সাংসদ নিজেদের পদ ছাড়তে পারেন!

এদিন পদত্যাগ প্রসঙ্গে সুস্মিতা বলেন, কেন এমন সিদ্ধান্ত সেটা দু এক কথায় জানানো সম্ভব নয়। তবে খুব দ্রুত এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তাৎপর্যপূর্ণভাবে এদিন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও শোনা যায় তাঁর মুখে। স্পষ্ট জানিয়ে দেন তিনি বাংলার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। তাঁর দাবি, ” আমি এখন স্বাধীন, মুক্ত। গণতান্ত্রিক ও স্বাধীন দেশে আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে থাকব সেটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত। এর জন্য আমার কারোর সার্টিফিকেটের প্রয়োজন নেই। যারা আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের ধন্যবাদ। যারা বিরোধিতা করছেন তাঁদের নিয়ে কোনও কথা বলব না। আগামীতে অসমের লোকেদের সেবা করতে চাই। সেই মতোই এগোব। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে কোনও মন্তব্য করব না।”

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...