Thursday, June 18, 2026

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

Date:

Share post:

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা উত্তরবঙ্গের সব জেলায়।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বাকি জেলায় বিকেলের মধ্যেই বৃষ্টি (Rain) নামবে।পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া বাঁকুড়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনায়। আগামী রবিবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে।

Related articles

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...