Sunday, June 21, 2026

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

Date:

Share post:

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো পরিষেবা চালু। কলকাতা মেট্রোর (Kolkata Metro) ঘোষণা মত ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে।  শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

ব্লু লাইন (Blue Line Metro): – রবিবার সাধারণত ১৫২টি মেট্রো চলাচল করে। কিন্তু আজ (২১ জুন) চলবে মোট ২১৪টি ট্রেন। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন পরিষেবা থাকবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ১৪ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানোর সিদ্ধান্ত নে০য়া হয়েছে।

গ্রিন লাইন (Green Line Metro):- রবিবার চলবে ১৭৩টি ট্রেন। এর মধ্যে ৮৭টি আপ এবং ৮৬টি ডাউন পরিষেবা থাকবে। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

ইয়েলো লাইন (Yellow Line Metro):- স্বাভাবিক ৭৮টি ট্রেনের পরিবর্তে আজ চালানো হবে ১১২টি মেট্রো। ভোর ৪টে ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং বিপরীতমুখী রুটে বিশেষ পরিষেবা থাকছে।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...