Sunday, June 21, 2026

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

Date:

Share post:

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবির অভিযোগ উঠল। জানা গিয়েছে, আজমেরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিট পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে দাবি করেন যে তাঁর কাছে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং ৩০,০০০ টাকার বিনিময়ে তিনি সেটা দিতে রাজি হন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করেছে।

ডিএভি (DAV) কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ও এবিভিপি সদস্য কৃষ্ণ সিং ঠাকুর এই অভিযোগটি দায়ের করেছেন; তাঁর অভিযোগ, রবিবার নিট (NEET) পরীক্ষার আগে কলেজেরই এক প্রথম বর্ষের ছাত্র একটি অজানা নম্বর থেকে ফোন পান। সেই ব্যক্তি দাবি করেন যে তাঁর কাছে NEET পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং তিনি পরীক্ষার আগেই সেটা দেওয়ার প্রস্তাব দেন। শিক্ষার্থী যখন প্রমাণ দেখতে চান, তখন তিনি ভিডিয়ো কলের মাধ্যমে প্রশ্নপত্র দেখান।

ঠাকুর আরও অভিযোগ করেন যে, তিনিও একই নম্বর থেকে একটি ফোন কল পেয়েছিলেন। কথোপকথন চলাকালীন, ওই ব্যক্তি ৩০,০০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্রটি বিক্রি করার প্রস্তাব দেন এবং লেনদেনের জন্য একটি অনলাইন পেমেন্ট নম্বর জানান। ঠাকুর সেই কথোপকথনের একটি রেকর্ডিং পুলিশের কাছে জমা দিয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হিমাংশু জাগিদ জানান, অভিযোগের ওপর ভিত্তি করে বিষয়টি তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। যিনি ফোন করেছিলেন তাঁকে শনাক্ত করার এবং ভিডিও কলের সময় দেখানো প্রশ্নপত্রটি আসল কি না, সেটা যাচাই করার চেষ্টা চলছে।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...