Monday, May 25, 2026

ভালো আছেন সৌমিত্র, এবার ছুটি পাবেন

Date:

Share post:

ভালো আছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শীঘ্রই ছুটি পেতে পারেন তিনি। হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে। কিছুদিন আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌমিত্রবাবুকে। বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সুনীপ বন্দ্যোপাধ্যায়ের অধীনে একটি মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করে।

জানা যায়, অশীতিপর অভিনেতার বুকে সংক্রমণ হয়েছে। সেইমতো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অন্যান্য রোগপরীক্ষাও হয়। বর্তমানে সুনীপবাবুর পাশাপাশি পালমোনোলজিস্ট ডাঃঅরিন্দম মুখোপাধ্যায় এবং অন্যান্য চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছেন।

মেয়ে পৌলমী প্রতিদিনই হাসপাতালে এসে বাবার শরীর-স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে যাচ্ছেন। হাসপাতালের জেনারেল ম্যানেজার শুভাশিস সাহা বলেন, বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার সৌমিত্রবাবুকে ছুটি দেওয়া হবে। কয়েকটি রিপোর্ট আসা বাকি আছে। সেগুলি এলেই চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন-ফের বিপত্তি মেট্রোয়, এবার দরজা খোলা রেখেই ছুটলো ট্রেন!

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...