Sunday, March 15, 2026

বিয়ের কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পিষে গেলেন বর-কনে!

Date:

Share post:

পরিণতি মর্মান্তিক। বিয়ে সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই দূর্ঘটনায় পিষে গেলেন দম্পতি।

দুঃসহ এই ঘটনাটি ঘটেছে শুক্রবার, টেক্সাসে। 19 বছরের হারলে মরগ্যান এবং 20 বছরের রিয়ানন বোডরিআক্সের বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকে। কিশোর বয়সে সে বন্ধুত্ব গড়ায় প্রেমে। সাবালক হওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতোই দীর্ঘ পরিকল্পনার শেষে, দুই পরিবারের উপস্থিতিতে বিয়েও করেন তাঁরা। গাঢ় স্যুট এবং সাদা গাউনে অপূর্ব দেখাচ্ছিল তাঁদের। বিয়ের পরে চার্চ থেকে বেরোন তাঁরা, রিসেপশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু যাওয়া হল না।
পুলিশ জানিয়েছে, গির্জা থেকে বেরিয়ে সদ্যপরিণীতা স্ত্রী-কে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন 19 বছরের হারলে। রিসেপশনের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। পেছনেই অন্য কয়েকটি গাড়িতে ছিলেন দু’জনের পরিবারের সদস্যরা।আচমকা একটা বিশাল ট্রাক এসে জোর ধাক্কা দেয় হারলে-রিয়াননের গাড়িটি! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক বার শূন্যে পাক খেয়ে আছড়ে পড়ে গাড়িটি। মুহূর্তেই রক্তে ভেসে যায় বিয়ের পোশাক পরা দু’টি তরুণ শরীর।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক মদ্যপ ছিল।

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...