Monday, May 11, 2026

বৃদ্ধ দাদুর করুণ আর্তি, আমার নাতি-নাতনিকে বাঁচান!

Date:

Share post:

সুন্দরবন থেকে ফিরছি। মনটা ভাল নেই। আজ গিয়েছিলাম ঝড়খালির এক প্রত্যন্ত এলাকায়। এলাকাটির নাম বিধবা পাড়া। এক সদ্য সন্তানহারা অসহায় বাবার পাশে বসে তাঁকে সান্ত্বনা দিতে দিতে নিজের চোখের জল ধরে রাখতে পারছিলাম না। গত পরশু তাঁর পঁয়ত্রিশ বছর বয়সের একমাত্র ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের পেটে চলে গিয়েছে। এই বৃদ্ধ গত ছ’মাস আগে তাঁর কন্যাসন্তানকে শশুরবাড়িতে আগুনে পুড়িয়ে মারার শোক কাটিয়ে উঠতে পারেননি এখনও। তাই কি সান্ত্বনা হবে ওনার জন্য?

মেয়ের ঘরের দুটি আর ছেলের ঘরের একটি নাতি-নাতনি আছে। এখন এরাই এই বৃদ্ধ মানুষটির সম্বল। কিন্তু বৃদ্ধ মানুষটি কাজ না করলে এই প্রাণীগুলোকে উপোস করে থাকতে হবে। একদিকে সন্তান শোক অন্য দিকে করুণ আর্তি, ‘আমার নাতি-নাতনিদের জন্য কিছু করুন দিদিমণিরা। না হলে যে ওরা মরে যাবে।’ এই আর্তি কি কেউ শুনবে? উত্তর দেবে সময়।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...